সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ

বগুড়া প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ০২:৪২আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০২:৪২

বগুড়া সদরের সাব-রেজিস্ট্রি অফিসে ধারালো অস্ত্র হাতে মহড়া দেওয়ার সঙ্গে জড়িত দলিল লেখক মাসুদ পারভেজ রনি (৪০) অবশেষে ধরা পড়েছেন। 

সদর থানা ও ডিবি পুলিশ শনিবার ভোরে শাহাজানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। বিকালে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সদর থানার এসআই আবু জাফর মো. সালেহ এ তথ্য জানিয়েছেন।

মাসুদ পারভেজ বগুড়া মহানগরীর নাটাইপাড়ার মৃত ইলিয়াস মহুরীর ছেলে। তিনি সদর সাব-রেজিস্ট্রি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই অনুষ্ঠিত দলিল লেখক সমিতির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলেন মাসুদ। বিপুল অংকের টাকা খরচ করেও নির্বাচনে পরাজিত হন। এটা টের পেয়ে মাসুস ওই দিন নির্বাচন শেষে বিকালে ফলাফল ঘোষণার পূর্বে সমিতির কার্যালয়ের সামনে একটি অস্ত্র হাতে মহড়া দেন। এতে জনগণের মাঝে আতঙ্ক দেখা দেয় ও ভীতির সঞ্চার করে।

এদিকে অস্ত্র হাতে মহড়া দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি জনসাধারণের মাঝে ব্যাপক ভীতির সৃষ্টি হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দেয়। এরপর পুলিশ তৎপর হলে মাসুদ আত্মগোপন করেন।

বগুড়া সদর থানা ও ডিবি পুলিশের একটি দল গোপনে খবর পেয়ে শনিবার ভোর সোয়া ৫টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় বড় স্ত্রী কেয়ার বাবার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য অনুসারে সকাল ৭টার দিকে মহানগরীর দক্ষিণ নাটাইপাড়া কাজীর মোড় এলাকা থেকে সেদিন মহড়ায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় সদর থানার এসআই আবু জাফর মো. সালেহ থানায় মাসুদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড