ইসলামী ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও মুক্তিপণ আদায়, এনসিপি নেতাকে অব্যাহতি

বগুড়া প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৬, ১২:৫২আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১২:৫২

ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ ওঠার পর এনসিপির বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে দল।

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, নৈতিক স্খলন এবং সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকার অভিযোগ ওঠায় ইমরানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, কেন শওকত ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এনসিপির বগুড়া জেলা কমিটির আহ্বায়ক এম এস এ মাহমুদ বলেন, শওকত ইমরানের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা হয়েছে। এ ছাড়া এক নারীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে সাময়িক অব্যাহতি দেওয়া এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গত রবিবার রাতে বগুড়া সদর থানায় শওকত ইমরানসহ চার জনের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা করেন ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার জুনিয়র ট্রেইনি কর্মকর্তা আশরাফুল ইসলাম।

মামলার এজাহারে আশরাফুল ইসলাম অভিযোগ করেন, গত শনিবার দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজসংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে তিনি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে তিনমাথা রেলগেট এলাকায় শওকত ইমরানসহ কয়েকজন তার গতি রোধ করেন। পরে তাকে জোর করে একটি ছাত্রাবাসে নিয়ে আটকে রেখে মারধর ও অস্ত্রের মুখে ৮২ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও এটিএম কার্ড ছিনিয়ে নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শওকত ইমরান। তিনি দাবি করেন, আশরাফুল ইসলাম বিভিন্ন নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অনলাইনে প্রতারণা করতেন। তার পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে আশরাফুলকে ডেকে দুটি মোবাইল ফোন পরীক্ষা করা হয়। পরে তিনি প্রতারণার মাধ্যমে নেওয়া ২৫ হাজার টাকা ফেরত দেন।

/এফআর/
সম্পর্কিত
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
সর্বশেষ খবর
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার