সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: শাহে আলম

বগুড়া প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, ১৪:১৫আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৪:১৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে। গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়াই দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের বড় প্রমাণ।’ তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় বগুড়ার মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি যেকোনও সময় কাউকে সম্মান দিতে পারেন, আবার যেকোনও সময় কারও কাছ থেকে সেই সম্মান ছিনিয়েও নিতে পারেন। তাই কোনও রাজনীতিবিদেরই অহংকার করা উচিত নয়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অহংকারহীন একজন সজ্জন রাজনীতিবিদ। তিনি অত্যন্ত সুন্দর ও দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করছেন। মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য।’

তিনি বলেন, ‘গণতন্ত্র শুধু নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক সহনশীলতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়েই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়।’

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এরপর তিনি মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও মোকামতলা খেলার মাঠ উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন।

/এফআর/
সম্পর্কিত
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী সাচিং প্রুর শ্রদ্ধা
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
শামীম কায়সার প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় উল্লাস, মিষ্টি বিতরণ
সর্বশেষ খবর
অতিরিক্ত শরীরের চর্বি কমাতে ৫ দিনের জিম পরিকল্পনা দিলেন ফ্যাট লস বিশেষজ্ঞ
অতিরিক্ত শরীরের চর্বি কমাতে ৫ দিনের জিম পরিকল্পনা দিলেন ফ্যাট লস বিশেষজ্ঞ
কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলো ট্রাম্প প্রশাসন
কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলো ট্রাম্প প্রশাসন
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী