এক তরুণকে পিটিয়ে হাসপাতালে রেখে গেলো দুর্বৃত্তরা, পরে মৃত্যু

পাবনা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয়। ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ ও নিহতের পরিবার।

নিহত আকিব উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি আকিব। বুধবার ভোরে অজ্ঞাত ব্যক্তিরা তাকে আহত অবস্থায় অটোরিকশায় করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। খবর পেয়ে ছুটে আসেন বাবা আনিসুর রহমান। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন, তবে পথেই লালপুরে পৌঁছে মৃত্যু হয় আকিবের।

আকিবের শরীরে মারধরের স্পষ্ট চিহ্ন থাকার কথা জানিয়ে বাবা আনিসুর রহমান সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছেন।

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, নিহতের শরীরে অস্ত্রাঘাতের কোনও চিহ্ন মেলেনি, তবে মারধরের চিহ্ন আছে। এ কারণেই মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিভিন্ন সূত্র বলছে, আকিব ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদি হাসানের সমর্থক ছিলেন এবং শ্যালোইঞ্জিনচালিত নৌকা চালাতেন। সাঁড়া ও ইসলামপাড়া ঘাট এলাকায় বালু মহাল দখল ও আধিপত্য নিয়ে মেহেদি বাহিনী ও কাকন বাহিনীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে, যা মাঝেমধ্যে গোলাগুলিতে গড়ায়। প্রাথমিক ধারণা, কাকন বাহিনীর লোকজনই আকিবকে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে রেখে যায়।

/এফআর/
সম্পর্কিত
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
‘জুলাইয়ে পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম, আপনারা দেখেন নাই’
সর্বশেষ খবর
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৮, গাঁজা-ইয়াবাসহ যা যা উদ্ধার
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৮, গাঁজা-ইয়াবাসহ যা যা উদ্ধার
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী