বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮

বগুড়ায় আমবাগানের মালিকানা নিয়ে বিরোধে দুর্বৃত্তরা মোকসেদ আলী (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে। এর আগে জনগণকে সরিয়ে দিতে ও এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মাটিডালি কাতলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, হামলায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, আহত মোকসেদ আলী বগুড়া সদরের মাটিডালি উত্তরপাড়ার হায়দার আলীর ছেলে। তিনি পঞ্চগড়ে স্বর্ণের দোকানে কাজ করেন। মাঝে মাঝে এলাকায় আসেন। বারোপুর থেকে নামুজা সড়কে প্রায় ৩২ বিঘা একটি আমবাগানের মালিকানা ও ব্যবসা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে মোকসেদ আলীকে হুমকি দিয়ে আসছিলেন।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ৬/৭ জনের একদল দুর্বৃত্ত মাটিডালি কাতলাপাড়া এলাকায় এসে প্রথমে দুটি ফাঁকা গুলি ছোড়ে। এতে আশপাশের লোকজন ভয়ে সরে যান। তখন দুর্বৃত্তরা মোকসেদ আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এদিকে ঘটনার পরপরই পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর থানার ওসি ইব্রাহীম আলী, ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার এবং র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা, দুই জোড়া জুতা ও কিছু লাঠি জব্দ করেছে।

এ প্রসঙ্গে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মোরাদ বলেন, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ৬/৭ জনের একদল দুর্বৃত্ত এসে জনগণকে সরিয়ে দিতে প্রথমে ফাঁকা গুলি চালায়। পরে ভুক্তভোগী মোকসেদ আলীকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, বাগান নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আহত ব্যক্তির রাজনৈতিক কোনও পরিচয় আছে কি না তা জানা যায়নি। এ হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
সর্বশেষ খবর
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ