৮৩ জন নিয়োগ পেলেও মেধাতালিকায় ৫৪তম হওয়া জাহিদ চাকরি পাননি

রাবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী জাহিদ হাসান। মেধাতালিকায় স্থান পাওয়ার পর নিয়োগপত্র পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু নির্ধারিত সময়ে অন্য প্রার্থীরা নিয়োগপত্র পেলেও জাহিদের হাতে তা পৌঁছেনি। পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভেরিফিকেশনে তাকে ‘অনুপযুক্ত’ হিসেবে বিবেচনা করা হয়েছে বলে জানতে পেরেছেন তিনি। তবে এর সুনির্দিষ্ট কারণ তার কাছে পরিষ্কার নয়।

জাহিদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নে। ২৮ বছর বয়সী এই তরুণ পরিবারের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান। পরে উচ্চশিক্ষা শেষ করে সরকারি চাকরিতে প্রবেশের স্বপ্ন দেখছিলেন তিনি।

সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র বিতরণ শুরু হলে জাহিদও নিয়োগ পাওয়ার প্রত্যাশা করেছিলেন। মঠবাড়িয়া উপজেলায় সুপারিশ পাওয়া ৮৩ প্রার্থীর মধ্যে তার মেধাক্রম ছিল ৫৪। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থী হিসেবেও তিনি আবেদন করেছিলেন। কিন্তু নিয়োগপত্র বিতরণের সময় তার নাম না থাকায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

জাহিদের পরিবারে আর্থিক সচ্ছলতা ছিল না। তার বাবা আবু জাফর হাওলাদার কৃষিকাজ করেন এবং মা জাহানারা বেগম গৃহিণী। সীমিত সামর্থ্যের মধ্যেও পড়াশোনা চালিয়ে যান জাহিদ। সাপলেজা মডেল হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ডক্টর রুস্তম আলী ফরাজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন তিনি।

পরে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরিবারের প্রথম সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া জাহিদের সরকারি চাকরিতে চূড়ান্ত নির্বাচনের খবরেও স্বাভাবিকভাবেই খুশি ছিলেন তার মা-বাবা। তবে নিয়োগপত্র না পাওয়ার খবর তাদের সেই আনন্দকে হতাশায় পরিণত করেছে।

জাহিদ বলেন, ‘আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। এখন ভেরিফিকেশনের কারণে নিয়োগ না পাওয়ায় আমি ও আমার পরিবারের সদস্যরা হতাশ। খবরটি শোনার পর মা কান্না করেছেন, বাবাও স্তব্ধ হয়ে পড়েছেন। আমাকে কেন বাদ দেওয়া হয়েছে, সেটি স্পষ্টভাবে জানানো হোক।’

ভেরিফিকেশনে কেন তাকে ‘অনুপযুক্ত’ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনও ব্যাখ্যা পাননি বলে দাবি জাহিদের। তার ভাষ্য, কোনও রাজনৈতিক দলের পদে তিনি ছিলেন না এবং তার বিরুদ্ধে কোনও মামলাও নেই। বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থী হিসেবেও তিনি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। ফলে ভেরিফিকেশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।

এ ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ গ্রুপেও পোস্ট করেছেন জাহিদ। পোস্টটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়।

গ্রুপটিতে আলম রহমান নামের এক ব্যক্তি মন্তব্য করেন, ‘ভাই আমাদের মাদার বখ্শ হলের সদস্য ছিলেন। ওনাকে ভালো করে চিনি। কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। খবরটা শুনে হতাশ হলাম।’

জাহিদের নিয়োগ না পাওয়ার বিষয়টি তার নিজ এলাকা পিরোজপুরের মঠবাড়িয়াতেও আলোচনা তৈরি করেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের অনেকে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

সাপলেজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার মোল্লা বলেন, ‘জাহিদ ও তার পরিবার খুবই ভালো। তারা কেউ কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গেও জড়িত নন। তবু কেন নিয়োগপত্র দেওয়া হয়নি, বুঝতে পারছি না।’

জাহিদের দাবি, ভেরিফিকেশন-সংক্রান্ত সিদ্ধান্তটি পুনরায় যাচাই করে তাকে নিয়োগের সুযোগ দেওয়া হোক। একই সঙ্গে তাকে কেন অনুপযুক্ত বিবেচনা করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার স্পষ্ট ব্যাখ্যাও চেয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, আবেদন ২৩ নভেম্বর পর্যন্ত
১৬ জনকে নিয়োগ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
সর্বশেষ খবর
রাজধানীতে গ্রেফতার আরও ৪৬৫, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার
রাজধানীতে গ্রেফতার আরও ৪৬৫, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
ফের জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান
ফের জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান
এশিয়ান গেমসে পদক জেতা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
এশিয়ান গেমসে পদক জেতা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ