দুই দিন বন্ধ থাকার পর নওগাঁয় বাস চলাচল শুরু

নওগাঁ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের জেরে দুই দিন বন্ধ থাকার পর জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েক দফা আলোচনার পর রাত সাড়ে ১০টার দিকে বাস চলাচল শুরু হয়।

বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এর আগে, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে অতর্কিত মারধর করেন সিএনজিচালকরা।

গুরুতর আহত অবস্থায় চালক রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে রবিবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিকরা।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বাস চলাচল বন্ধ হওয়ার পর শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, সোমবার কয়েক দফা আলোচনার পর শ্রমিক নেতারা পুলিশের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক করেছেন।

/এফআর/
সম্পর্কিত
নওগাঁয় দুদিন ধরে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের চরম ভোগান্তি
প্রজ্ঞাপনের আগেই বেড়েছে বাসভাড়া, দূরপাল্লায় ১০০ টাকা পর্যন্ত বেশি
বাসভাড়া বাড়াতে একমত সরকার ও মালিকপক্ষ
সর্বশেষ খবর
‘চরদখলের’ চিত্র এবার রাজধানীতে, জননিরাপত্তা নিয়ে শঙ্কা
‘চরদখলের’ চিত্র এবার রাজধানীতে, জননিরাপত্তা নিয়ে শঙ্কা
ন্যু ক্যাম্প খুলতেই বার্সার ঘরে আসবে ৭০০ মিলিয়ন ইউরো!
ন্যু ক্যাম্প খুলতেই বার্সার ঘরে আসবে ৭০০ মিলিয়ন ইউরো!
‘আমি তাদের কিছুই দিইনি’: ইরানকে নিষেধাজ্ঞা-তহবিল ছাড়ের খবর নাকচ ট্রাম্পের
‘আমি তাদের কিছুই দিইনি’: ইরানকে নিষেধাজ্ঞা-তহবিল ছাড়ের খবর নাকচ ট্রাম্পের
পর্যটন খাতে পরিবেশ রক্ষার কাজই যখন পেশা
পর্যটন খাতে পরিবেশ রক্ষার কাজই যখন পেশা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম