ন্যু ক্যাম্প খুলতেই বার্সার ঘরে আসবে ৭০০ মিলিয়ন ইউরো!

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০

নতুন ন্যু ক্যাম্প শুধু মাঠে ফেরার অপেক্ষায় থাকা একটি স্টেডিয়াম নয়, বার্সেলোনার জন্য এটি হয়ে উঠছে বিশাল আয়ের উৎসও। ‘স্পটিফাই’ নাম যুক্ত নতুন এই স্টেডিয়ামকে ঘিরে ভিআইপি আসন ও হসপিটালিটি ব্যবসায় ইতোমধ্যে বড় অঙ্কের অর্থ নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ভিআইপি টিকিট বিক্রি করে বার্সেলোনার প্রতিশ্রুত আয় ছাড়িয়ে গেছে ৩৮০ মিলিয়ন ইউরো। আর এই হিসাবই বলে দিচ্ছে, নতুন স্টেডিয়ামকে ঘিরে কত বড় আর্থিক পরিকল্পনা ক্লাবটির।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন মেয়াদের চুক্তিতে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ভিআইপি টিকিট বিক্রি করেছে বার্সেলোনা। এসব চুক্তি থেকে নিশ্চিত হওয়া আয় ইতোমধ্যে ৩৮০ মিলিয়ন ইউরো ছাড়িয়েছে। নতুন ন্যু ক্যাম্প থেকে বিপুল আয়ের যে পরিকল্পনা ক্লাবটি করেছে, এই পরিসংখ্যান তারই ইঙ্গিত দিচ্ছে।

সদস্যরা এখন নির্দিষ্ট অগ্রিম অর্থ পরিশোধের বিনিময়ে ১৫ কিংবা ৩০ বছরের জন্য ভিআইপি আসনের একচেটিয়া অধিকার কিনতে পারছেন। ‘লেজেন্ডস গ্লোবাল’-এর সঙ্গে যৌথভাবে সম্প্রতি এই মডেল চালু করেছে বার্সেলোনা। বর্তমানে এই ব্যবস্থার আওতায় প্রায় ২ হাজার আসন বিক্রির জন্য রয়েছে।

ক্লাব কর্মকর্তাদের প্রত্যাশা, ১৫ থেকে ৩০ বছরের মেয়াদে এই মডেল থেকে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো অগ্রিম আয় করা সম্ভব হবে। নতুন স্টেডিয়ামে ভিআইপি ও হসপিটালিটি আসন রয়েছে প্রায় ৯ হাজার ৪০০টি, যা পুরোনো ন্যু ক্যাম্পের তুলনায় তিন গুণেরও বেশি।

২০২৫ সালের মে মাসেই বার্সেলোনা ৩ হাজার ৭০০টির বেশি ভিআইপি টিকিট বিক্রি করেছিল। তখন প্রত্যাশিত আয় ছিল ৩৩৫ মিলিয়ন ইউরোর বেশি। এরপর বিক্রি বাড়তে বাড়তে প্রায় ৫ হাজারে পৌঁছেছে, আর প্রত্যাশিত আয় ছাড়িয়েছে ৩৮০ মিলিয়ন ইউরো।

নতুন ন্যু ক্যাম্পকে ঘিরে বার্সেলোনার লক্ষ্য শুধু ম্যাচের দিন আয় নয়। ম্যাচ না থাকলেও স্টেডিয়ামের হসপিটালিটি সুবিধা ও বিলাসবহুল আসন থেকে আয় করতে চায় ক্লাবটি। 

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিলিয়ান রাফিনিয়ার হ্যাট্রিকে বার্সেলোনার গোল বন্যা
৫০ কোটি ইউরোর প্রস্তাব! মেসি নাকি জানতেনই না অঙ্কটা কত
ইন্টার মায়ামিতে মেসির নতুন কীর্তি, যা করতে পারেননি বার্সেলোনায়ও
সর্বশেষ খবর
ভাত, পানি আর রান্নাঘরের উপকরণেই রূপচর্চা!
ভাত, পানি আর রান্নাঘরের উপকরণেই রূপচর্চা!
সাংবাদিক তুহিনুল হক আর নেই
সাংবাদিক তুহিনুল হক আর নেই
চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
তেলের দাম ফের ছাড়ালো ১০৫ ডলার
তেলের দাম ফের ছাড়ালো ১০৫ ডলার
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম