বিকেলে খেলতে বেরিয়েছিল দুই শিশু, সন্ধ্যায় পুকুরে মিললো মরদেহ

বগুড়া প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৬

বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কালাই ইউনিয়নের কর্নিপাড়া কারিগরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, কর্নিপাড়া কারিগরপাড়ার জাকির হোসেনের মেয়ে ছাগিরা খাতুন (সাড়ে ৫ বছর) এবং তার প্রতিবেশী আবু বক্কর সিদ্দিকের মেয়ে তামান্না খাতুন (সাড়ে ৪ বছর)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশু দুটি বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে ছাগিরার বাবা জাকির হোসেন পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু দুটিকে পানিতে দেখতে পান। দ্রুত তাদের উদ্ধার করে পাশের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, খেলার একপর্যায়ে প্রথমে একটি শিশু পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপর শিশুটিও পানিতে ডুবে যায়।

শুক্রবার সকালে কাহালু থানার সেকেন্ড অফিসার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো জানান, এ ঘটনায় কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
নিখোঁজের ৪ দিন পর মেহগনি বাগানে মিললো কলেজছাত্রের মরদেহ
পেটে গজ রেখেই সেলাইয়ের পাঁচ মাস পর মৃত্যু ওরা আমার স্ত্রীকে মেরে ফেলেছে, পাঁচ মাসের সন্তানকে কীভাবে বাঁচাবো?
আশুলিয়ায় কয়েক ঘণ্টার মধ্যে তিন নারীকে খুন, ‍দুজনের লাশ ঘিরে রহস্য 
সর্বশেষ খবর
নতুন ২০০ ট্রলি যুক্ত হলো শাহজালালে, এবার কি সংকট কাটবে
নতুন ২০০ ট্রলি যুক্ত হলো শাহজালালে, এবার কি সংকট কাটবে
ডিসি সভায় আমন্ত্রণ পেলো অস্ত্র মামলার আসামি, বক্তব্য দিয়ে বিতর্ক
ডিসি সভায় আমন্ত্রণ পেলো অস্ত্র মামলার আসামি, বক্তব্য দিয়ে বিতর্ক
চার দিন পর আবারও বাড়লো সোনার দাম, ভরি কত
চার দিন পর আবারও বাড়লো সোনার দাম, ভরি কত
চট্টগ্রামে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন
চট্টগ্রামে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’