৫২ বলে ডাবল সেঞ্চুরি, ১৫ বছরের বৈভবের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১৮:০৮ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৮:১৫

২৮ বলে সেঞ্চুরি করেও থামেননি বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার এবার গড়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ডও। মঙ্গলবার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫২ বলে দুইশ রান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন বৈভব।

ইনিংসের প্রথম ১০০ রান করতে বৈভবের লেগেছে মাত্র ২৮ বল। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙেন এক বলের ব্যবধানে। এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠেন এই বাঁহাতি ব্যাটার। পরের ১০০ রান করেন মাত্র ২৪ বলে। অর্থাৎ ৫২ বলেই পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে আগের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটি ছিল চ্যাড বোয়েসের। ১০৩ বলে দুইশ রান করেছিলেন তিনি।

এদিন আরও একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন বৈভব। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটি আগেই তার দখলে ছিল। এ বছরের শুরুতে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করেছিলেন তিনি। আমিরাতের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির পাশাপাশি ৪০ বলে ১৫০ রান পূর্ণ করেন। এর মধ্য দিয়ে নিজেরই গড়া ৫৯ বলের দ্রুততম দেড়শ রানের রেকর্ড ভেঙেছেন। গত বছর বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে ওই রেকর্ড গড়েছিলেন তিনি।

সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে একই সঙ্গে চারটি দ্রুততম রানের রেকর্ড এখন বৈভবের দখলে- ফিফটি, সেঞ্চুরি, দেড়শ ও ডাবল সেঞ্চুরি। তার ব্যাটে ছক্কার বৃষ্টিও হয়েছে। ইনিংসে ২৮টি ছক্কা মেরেছেন তিনি, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ। ২০১৮ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে ২৩টি ছক্কা মেরে আগের রেকর্ডটি গড়েছিলেন ডি’আর্সি শর্ট।

বৈভবের ৫৩ বলে ২০৪ রানের ইনিংসে ভর করে ২৫০ রানের লক্ষ্য মাত্র ৩ ‍উইকেট হারিয়ে ১৪.২ ওভারেই পেরিয়ে যায় ভারত ‘এ’। ১৬ ইনিংসে এটি তার দ্বিতীয় লিস্ট ‘এ’ সেঞ্চুরি। 

 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০
ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ বুলবুল আর নেই
প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকার দাপট 
সর্বশেষ খবর
শাহজালালে বসছে অত্যাধুনিক প্রযুক্তির বার্ড কন্ট্রোল ইউনিট
শাহজালালে বসছে অত্যাধুনিক প্রযুক্তির বার্ড কন্ট্রোল ইউনিট
৫০টি কারখানায় নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
৫০টি কারখানায় নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বাড়িওয়ালাকে সন্ত্রাসী দেখিয়ে ভাড়াটিয়ার হুমকি, এরপর বাড়িতে গুলি
বাড়িওয়ালাকে সন্ত্রাসী দেখিয়ে ভাড়াটিয়ার হুমকি, এরপর বাড়িতে গুলি
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা