রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১০ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

রাবি প্রতিনিধি 
১৪ অক্টোবর ২০২৬, ১৯:১৮ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৯:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তবে ঘটনার ১০ দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এখনও ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। আহত সাংবাদিকরা হলেন—দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল, দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ-উজ-জামান কোরবান এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম।

এ ঘটনায় ৫ অক্টোবর দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল প্রশাসনের পক্ষ থেকে মতিহার থানায় মামলা করা হয়। হলের উপ-রেজিস্ট্রার মোনির হোসেন মামলাটির বাদী হন।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, মামলা দায়েরের পর ১০ দিন অতিবাহিত হলেও হামলায় জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরজুন বলেন, ‘বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।’

ভিডিও ফুটেজ ও ছবির মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করার পরও কেন কাউকে গ্রেফতার করা হয়নি জানতে চাওয়া হলে ওসি কোনও উত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আহত সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ভিডিও ফুটেজ, ছবি ও অন্যান্য তথ্য-প্রমাণ পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়া হয়েছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে হামলায় জড়িত কয়েকজনকে শনাক্তও করা হয়েছে। তারপরও গ্রেফতারের অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল বলেন, ‘ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন, শাখা ছাত্রদল এমনকি পুলিশ প্রশাসন আমাদের এমন কোনও আশ্বাস দেয়নি; যার কারণে আমরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারবো। আমরা এখনও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হুমকি পাচ্ছি। আমাদের এখনও নিরাপত্তাহীনতায় দিন পার করতে হচ্ছে। তবু আমরা এ ঘটনার বিচার চাই।’

/এএম/ 
সম্পর্কিত
ডিসেম্বরের মধ্যে কয়েকটি মামলার সাক্ষ্য শেষ করার প্রত‍্যাশা প্রসিকিউশনের
৫০০ টাকার বাজিতে পাখি খেয়ে গ্রেফতার
এজলাসে আইনজীবীদের মারামারি, কাঠগড়ায় দাঁড়িয়ে আয়াস চাইলেন ক্ষমা
সর্বশেষ খবর
আল-আমিনের পথ ধরে এবার লেকক, এক ওভারে পাঁচ উইকেটের কীর্তি
আল-আমিনের পথ ধরে এবার লেকক, এক ওভারে পাঁচ উইকেটের কীর্তি
এনসিপির পুনর্গঠন যেকোনও সময়, বিলুপ্ত হচ্ছে মুখ্য সমন্বয়কসহ একাধিক পদ
এনসিপির পুনর্গঠন যেকোনও সময়, বিলুপ্ত হচ্ছে মুখ্য সমন্বয়কসহ একাধিক পদ
বিদেশি পিস্তল-গুলিসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার
বিদেশি পিস্তল-গুলিসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার
আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, ফাইল হাতে পাশে থাকা আইনজীবী সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, ফাইল হাতে পাশে থাকা আইনজীবী সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি