সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকসহ চার প্রবাসী গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পর তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্রকৃত অভাবীদের কাছে অনুদান পৌঁছানো নিশ্চিত করতে দাতাদের অনুমোদিত ও সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগের প্রতিনিধিত্বে ভিক্ষাবৃত্তির সব ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ গ্রেফতার করা হয়েছে।
ভারত ‘সন্ত্রাসবাদ রফতানি’ করছে, অভিযোগ পাকিস্তানি পরমাণু উপদেষ্টার