কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৮ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৮

নওগাঁ জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামে বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

কারা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন নবাব। পরে দ্রুত তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বেলা পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত বছর থেকে জাকির হোসেন নবাব এ কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়।

জেল সুপার আরও জানান, সুরতহাল ও ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/আরএইচ/
সম্পর্কিত
একদিনে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪০০
হাসপাতালে অনিয়ম, দুই নার্সকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
তিন দশক পর নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি
সর্বশেষ খবর
ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, জলকামান-এপিসি নিয়ে পুলিশ-বিজিবির অবস্থান
ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, জলকামান-এপিসি নিয়ে পুলিশ-বিজিবির অবস্থান
একদিনে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪০০
একদিনে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪০০
রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
লিফট, এসকেলেটর ব্যবহারেরও রয়েছে শিষ্টাচার, কোন বিষয়গুলি মাথায় রাখবেন?
লিফট, এসকেলেটর ব্যবহারেরও রয়েছে শিষ্টাচার, কোন বিষয়গুলি মাথায় রাখবেন?
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ডিমের ডজন ১১০-১২৫   
ডিমের ডজন ১১০-১২৫   
ভারতের প্রথম বুলেট ট্রেনে যেসব সুবিধা থাকছে, গতি কত?
ভারতের প্রথম বুলেট ট্রেনে যেসব সুবিধা থাকছে, গতি কত?