তিন দশক পর নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক 
০৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪১

যুক্তরাষ্ট্রে বিগত কয়েক দশকের মধ্যে মারাত্মকভাবে ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাবের মধ্যেই নিউইয়র্ক অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ নিশ্চিত করেছে, গত তিন দশক বা ৩০ বছরের বেশি সময়ের মধ্যে নিউইয়র্কে হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর এটিই প্রথম ঘটনা। 

গত মাসে নিউইয়র্কের বিভিন্ন এলাকা এবং প্রতিবেশী অঙ্গরাজ্যগুলোতে হামের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর ক্যাথি হোকুল।

নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ জানায়, লুইস কাউন্টিতে জনসচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় টিকাদান উদ্যোগে সহায়তার জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করা হয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনায় সহায়তার পাশাপাশি হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আক্রান্ত কাউন্টিগুলোকে সহযোগিতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র যখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক হামের পুনরুত্থানের মুখোমুখি, ঠিক তখনই এই মৃত্যুর ঘটনাটি ঘটলো।

গত অক্টোবরে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে হোকুল জানিয়েছিলেন, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের সহায়তা চাইবে নিউইয়র্ক। তবে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এপিডেমিক ইন্টেলিজেন্স সার্ভিসের (ইপিআই-এইড) সহায়তা চেয়ে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে কি না, তা নিশ্চিত করেননি তিনি।

গত ২৪ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে চলতি বছরে ১৭৮ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নিউইয়র্ক সিটির বাইরে ১৭০ জন এবং শহরটিতে আটজন আক্রান্ত হয়েছেন।

সিডিসির হিসাবে, চলতি বছর যুক্তরাষ্ট্রে হামের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে কোন কোন অঙ্গরাজ্যে এসব মৃত্যু ঘটেছে, তা জানায়নি সংস্থাটি।

এ বছর হামের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হয়ে উঠেছে পেনসিলভেনিয়া। অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত ১ হাজার ৪৩৩ জনের হাম শনাক্ত হয়েছে এবং এ রোগের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনের মৃত্যু হয়েছে।

সূত্র: রয়টার্স

/এএস/ 
সম্পর্কিত
সুপারম্যানের ‘ক্রিপ্টোনাইট’-এর রহস্য লুকিয়ে আছে যে দেশে
সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
সুপারম্যানের ‘ক্রিপ্টোনাইট’-এর রহস্য লুকিয়ে আছে যে দেশে
সুপারম্যানের ‘ক্রিপ্টোনাইট’-এর রহস্য লুকিয়ে আছে যে দেশে
দুবলার চরে এবারও হচ্ছে না রাসমেলা
দুবলার চরে এবারও হচ্ছে না রাসমেলা
ভিস্তাডোম ট্রেনকে টেক্কা দিতে গুজরাতে চালু কাচের ছাদযুক্ত পর্যটক বাস
ভিস্তাডোম ট্রেনকে টেক্কা দিতে গুজরাতে চালু কাচের ছাদযুক্ত পর্যটক বাস
আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে ‘তৃতীয় পক্ষের’ ইন্ধন দেখছে পুলিশ
আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে ‘তৃতীয় পক্ষের’ ইন্ধন দেখছে পুলিশ
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ডিমের ডজন ১১০-১২৫   
ডিমের ডজন ১১০-১২৫