৮০ লাখ টাকার টেন্ডার, যুবদল নেতার হুমকিতে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

পাবনা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬, ১৫:২২ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৫:২২

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮০ লাখ টাকার বেশি মূল্যের দরপত্র নিয়ে অনিয়মের অভিযোগ ও পাল্টা অভিযোগ উঠেছে। দরপত্র বাতিলের চাপ সৃষ্টি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টুর বিরুদ্ধে। অন্যদিকে দরপত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন যুবদল নেতা। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বর্তমানে কর্মস্থলে যাচ্ছেন না উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণী।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

ডা. সুপ্রভা রাণী জানান, গত ১০ সেপ্টেম্বর ই-জিপি প্রক্রিয়ায় হাসপাতালের এমএসআর খাতের ছয়টি প্যাকেজে ৮০ লাখ ৭৬ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ও ই-জিপি নীতিমালা অনুসরণ করে অনলাইনে মূল্যায়নের পর গত ২ নভেম্বর চারটি প্রতিষ্ঠান কাজ পায়। এরপর স্থানীয় কয়েকজন নেতা দরপত্রের শর্ত কঠিন করার অভিযোগ তুলে তা বাতিলের জন্য চাপ দিতে থাকেন।

স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগ, মঙ্গলবার কনফারেন্স রুমে মিটিংয়ে ব্যস্ত থাকার সময় সিদ্দিকুর রহমান পিন্টুর নেতৃত্বে আট ৮/১০ জনের একটি দল তার দাফতরিক কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং সিসি ক্যামেরা ঘুরিয়ে দেন। পরে কক্ষে প্রবেশ করে ছিটকিনি লাগিয়ে দরপত্র বাতিলের জন্য চাপ সৃষ্টি করা হয়। এতে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি দেখানো ও অফিসের বাইরে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

ডা. সুপ্রভা রাণী বলেন, ‘আমি চরম নিরাপত্তাহীনতা ও প্রাণনাশের হুমকিতে আছি। আপাতত অফিসে যাচ্ছি না। মৌখিকভাবে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেবো।’

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াসিম খান বলেন, ‘যারা টেন্ডার পাননি, তারা স্বাস্থ্য কর্মকর্তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করছিলেন এবং চিৎকার-চেঁচামেচি করছিলেন। তার কক্ষে গিয়ে সিসি ক্যামেরা উল্টানো অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ কর্মকর্তা আসেন। দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য হলেও প্রক্রিয়ার বিস্তারিত আমাকে জানানো হয়নি।’

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু বলেন, ‘টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বৈধ ঠিকাদারি লাইসেন্স থাকা সত্ত্বেও স্থানীয় কাউকে কাজ না দিয়ে ঝিনাইদহ থেকে লোক এনে কমিটি করা হয়েছে এবং বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে।’ স্বাস্থ্য কর্মকর্তার যোগসাজশে তার স্বামীর মাধ্যমে কিছু প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগও করেন তিনি।

পিন্টু বলেন, ‘আমরা শুধু নিয়মের কথা বলতে গিয়েছিলাম। তাকে অবরুদ্ধ করা হয়নি বা প্রাণনাশের হুমকিও দেওয়া হয়নি। ওসি সাহেবও সেখানে উপস্থিত ছিলেন। নিজের দুর্নীতি ঢাকতেই ওই কর্মকর্তা এখন মিথ্যা অভিযোগ তুলছেন।’

পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, ‘সুজানগরে নিয়ম মেনেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানি। টেন্ডার না পেলে বিভিন্ন দফতরে হেনস্তা ও হয়রানিমূলক আচরণের ঘটনা ঘটছে। এর আগে আমিও এ ধরনের হেনস্তার শিকার হয়েছি। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপাতত ওই স্বাস্থ্য কর্মকর্তা কয়েক দিন নিরাপদে থাকুন। এ বিষয়ে দ্রুত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।’

সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঘটনার দিন হাসপাতাল থেকে ফোন পেয়ে তিনি সেখানে যান। কয়েকজনকে দেখতে পেলেও স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার বিষয়ে তিনি কোনও অভিযোগ পাননি। পরে নামাজ পড়তে যাওয়ার পর স্বাস্থ্য কর্মকর্তা চলে গেছেন বলে জানতে পারেন। এ ঘটনায় এখনও লিখিত বা মৌখিক কোনও অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার
৬০ লাখ নেওয়ার পর আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার
আসামের ধানক্ষেতে যুবদলের ব্যানারসহ বেলুন, রহস্য উন্মোচনে পুলিশ
সর্বশেষ খবর
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা
পৃথিবীতে প্রাণের উৎপত্তির পুরনো ধারণা কি তবে ভুল?
পৃথিবীতে প্রাণের উৎপত্তির পুরনো ধারণা কি তবে ভুল?
শীতলক্ষ্যা নদী দূষণে কী পরিমাণ আর্থিক ক্ষতি, জানতে চান হাইকোর্ট
শীতলক্ষ্যা নদী দূষণে কী পরিমাণ আর্থিক ক্ষতি, জানতে চান হাইকোর্ট
৮ বছর পর বাংলাদেশে আজ শুরু হচ্ছে সাফ, দেখবেন কোথায়? 
৮ বছর পর বাংলাদেশে আজ শুরু হচ্ছে সাফ, দেখবেন কোথায়? 
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক