জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলার জানালা দিয়ে নিচে পড়ে শিরিন বেগম (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত আটটার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের একটি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিরিন বেগম বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাথাব্যথা ও জ্বর নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে শিরিন বেগমকে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। তার সঙ্গে হাসপাতালে ছিলেন স্বামী।

গতকাল রাতে শিরিনকে ওয়ার্ডে রেখে তার স্বামী এশার নামাজ আদায় করতে মসজিদে যান। এ সময় হাসপাতালের জানালা দিয়ে নিচে পড়ে যান শিরিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হাসপাতালের উপপরিচালক মনজুর-এ-মুর্শেদ বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। পুলিশের মতামত পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত হাসপাতাল প্রশাসন এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায় না।

/আরএইচ/
সম্পর্কিত
ঘরের দরজা ভেঙে হাত বাঁধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ৬০ জন অসুস্থ, একজনের মৃত্যু 
রোগে নয়, হাসপাতালের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
সর্বশেষ খবর
যুদ্ধ-শান্তির অনিশ্চয়তায় থাকবে না ইরান, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি
যুদ্ধ-শান্তির অনিশ্চয়তায় থাকবে না ইরান, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি
তিন হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার, মুনাফা ৭.৫০ শতাংশ
তিন হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার, মুনাফা ৭.৫০ শতাংশ
ইরানের হাতে এখনও দেড় থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র: মার্কিন গোয়েন্দা তথ্য
ইরানের হাতে এখনও দেড় থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র: মার্কিন গোয়েন্দা তথ্য
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা