বগুড়ার ধুনটের গোসাইবাড়ী ইউনিয়নের নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জিয়া শাহীন, সদস্য বুলু মিয়া ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ এপ্রিল গোসাইবাড়ি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সামসুল বারীর (নৌকা) বিপক্ষে জিয়া শাহীন (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠন বিরোধী কাজ করায় ওই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে জিয়া শাহীন জানান, তিনি অনেক আগেই সংগঠন থেকে সরে গেছেন। তাই তিনি স্বতন্ত্র প্রার্থী।
আরও পড়ুন:
প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
/এআর / এএইচ/








