রাজশাহীতে তিন এভারেস্ট জয়ীর আলোকচিত্র প্রদর্শনী শুরু

রাজশাহী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৬, ০৬:০৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ০৬:০৮

এভারেস্ট জয়ী তিন সহযাত্রীর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করছেন এএইচএম খায়রুজ্জামান লিটন এভারেস্ট জয়ী বাংলাদেশী নারী নিশাত মজুমদার এবং তার দুই সহযাত্রী তারেক তনু ও তানভীরের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনী চলবে শনিবার (২৩ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে নগরীর বড়কুঠি উম্মুক্ত মঞ্চে ‘দেখব আমি জগৎটাকে’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

জানা যায়, ২০১২ সালে ১৯ মে এভারেস্ট জয় করেছিলেন বাংলাদেশের নারী নিশাত মজুমদার। তার সহযাত্রী ছিলেন তারেক অনু ও তানভীর। পর্বতারোহণের রোমাঞ্চকর অভিজ্ঞতার পাশাপাশি ক্যামেরায় অপরূপ দৃশ্য ধারণ করেন তারা। প্রদর্শনীতে বিশ্বের দুর্লভ ও দৃষ্টিনন্দন স্থানসমূহের ৪৫টি আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, পদ্মার ওপারে চরে পাখির অভয়ারণ্য করার পরিকল্পনা রয়েছে। প্রাকৃতিক পরিবেশ সুন্দর ও মনোরম করে তুলতে পাখির অবদান রয়েছে। আর এ কারণে অভয়ারণ্যের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

এভারেস্ট জয়ী তিন সহযাত্রীর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করছেন এএইচএম খায়রুজ্জামান লিটন-০২ নিশাত মজুমদার বলেন, হিমালয়ের শ্বেত-শুভ্র রূপ সবসময়ই আমাকে মুগ্ধ করে। তাই বার বার ছুটে যায় তার কঠিন শুভ্রতার কাছে। আমারও সৌভাগ্য হয়েছিল এভারেস্টের সুউচ্চ চূড়া স্পর্শ করার। সেখান থেকে নেমে এসেও এভারেস্টের স্মৃতি খুঁজে ফিরছি। সেই সব অম্লান স্মৃতির ম্লান কিছু স্থিরচিত্র এখানে উপস্থাপন করেছি। জানি সেই বিশালতার বিন্দুমাত্রও এখানে ফুটে উঠবে না। তবুও যাদের মন রঙিন-চোখেস্বপ্নে ভরা,তারা এই সামান্য চিত্রমামালা থেকে এভারেস্টের দিনগুলো কল্পনা করতে পারবে।
তিনি আরও বলেন, আমরা তিন সহযাত্রী আলোকচিত্রের মাধ্যমে সকলের কাছে বিশ্বকে তুলে ধরার প্রয়াসে কাজ শুরু করেছি। আমাদের সবাইকে জগৎ সর্ম্পকে জানতে ও শিখতে হবে। তাই আমাদের ভ্রমণের আলোকচিত্রগুলো প্রদর্শন করে মানুষকে কিছু জানা, দেখা ও শিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম