বগুড়ায় তৃতীয় ধাপে ২২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত

কাজলায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন : পেট্রোল বোমা উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৬, ১৭:১৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৭:১৪

কাজলায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন : পেট্রোল বোমা উদ্ধার

বগুড়ার তিনটি উপজেলার ২২টি ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের করেছেন। অন্যদিকে সকালে ধুনটের বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে একটি খড়ের পালা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫টি পেট্রোল বোমা উদ্ধার করা করেছে পুলিশ।

ধুনটের বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর আশিকুর রহমান জানান, শনিবার বেলা ১০টার দিকে কেন্দ্রের পাশে একটি খড়ের পালায় পরিত্যাক্ত অবস্থায় ৫টি প্রেট্রোলবোমা পাওয়া গেছে। সেগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে।

অপরদিকে শনিবার সকালে সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের বিএনপি প্রার্থী অধ্যক্ষ রফিকুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়ে বলেন, আওয়ামী লীগ প্রার্থী ভোট কারচুপির জন্য নির্বাচন অফিস ও প্রশাসনকে ম্যানেজ করেছে। এই কারণে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। তারা লোকজন প্রকাশ্যে ভোট কারচুপি করছে।

আরও পড়তে পারেন: ‘রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক রূপ দরকার’

তবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রাশেদ সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেন, প্রশাসনের কঠোর ভূমিকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। বিএনপি প্রার্থী পরাজয়ের আশঙ্কায় মিথ্যাচার করছেন।

কাজলা ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা পবিত্র কুমার জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে।কোথায় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিএনপি প্রার্থীর ভোট বর্জনের বিষয়টি তার জানা নেই বলে তিনি জানান।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম