নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন

মেম্বার প্রার্থীসহ ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

নাটোর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৬, ১৮:৫২আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৮:৫৮

মেম্বার প্রার্থীসহ ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা নাটোর সদর উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন চলাকালীন আচরণবিধি লঙ্ঘন করায় এক মেম্বার প্রার্থীসহ ৪ জনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- বড়হরিশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম, কাফুরিয়া ইউনিয়নের সোহেল রানা ও রেজাউল করিম এবং দিঘাপতিয়া ইউনিয়নের ইকবাল হোসেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচন চলাকালে বড়হরিশপুর এলাকার ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম হরিশপুর এলাকার একটি কেন্দ্রে প্রবেশ করে ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করছিল। বিষয়টি জানতে পেরে পুলিশ তাকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হিরা রফিকুলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া কাফুরিয়া ইউনিয়নে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল চালায় সোহেল রানা এবং রেজাউল করিম। এই অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরিন কান্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩৮ ধারায় তাদের উভয়কে ৫শ’ টাকা করে জরিমানা করা হয়।

অপরদিকে দিঘাপতিয়া ইউনিয়নের দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দিচ্ছিল ভাতুরিয়া গ্রামের ইকবাল হোসেন। প্রিজাইডিং কর্মকর্তা তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিন অন্তরা  ১ হাজার টাকা জরিমানা  করেন ইকবালকে।

আরও পড়ুন:

বগুড়াজাল ভোট দিতে বাধা দেওয়ায় পুলিশ আহত

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম