নাটোর ইউপি নির্বাচনে আ’লীগের শতভাগ বিজয়

নাটোর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৬, ১২:০১আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১২:০৩

নাটোর ইউপি নির্বাচনে আ’লীগের শতভাগ বিজয়

দেশব্যাপী তৃতীয় পর্যায়ের ইউপি নির্বাচনের ফলাফলে নাটোর সদর উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ শতভাগ বিজয় অর্জন করেছে। নির্বাচন সমন্বয়ক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামান খান শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই ফলাফল ঘোষণা করেন। এসময় অন্যান্যের মধ্যে চারজন রিটার্নিং কর্মকর্তা, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান এবং জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম উপস্থিত ছিলেন। 

আরও পড়তে পারেন : রাবিতে শিক্ষক হত্যা: ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক শিক্ষক সমিতির

নায়িরুজ্জামান খান বলেন, হালসা ইউনিয়ন পরিষদে ১০ হাজার ৭২ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত জহুরুল ইসলাম প্রামাণিক। লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল বাতেন ভুঁইয়া ১০ হাজার ২৮১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বড়হরিশপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ওসমান গণি ১৩ হাজার ৮শ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দিঘাপতিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর শরিফ চৌহান ১০ হাজার ৫৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ছাতনী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত তোফাজ্জ্বল হোসাইন ১২ হাজার ৯৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তেবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ওমর আলী প্রধান ১০ হাজার ১৯৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কাফুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ইলিয়াস হোসেন ১০ হাজার ৮৮৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নাটোর সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি চেয়ারম্যান পদের বিপরীতে ২৪ জন, ৬৩টি সাধারণ মেম্বার পদের বিপরীতে ২৫৭ জন এবং ২১টি সংরক্ষিত মহিলা মেম্বর পদের বিপরীতে ৭৩ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের