শিক্ষক রেজাউল হত্যাকাণ্ড

রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন : প্রতিবাদ কর্মসূচি অব্যাহত

রাবি প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৬, ১৩:২৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৪:১৯

রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন : প্রতিবাদ কর্মসূচি অব্যাহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে ১০ মিনিটি অবস্থান ধর্মঘট পালন করে। এসময় ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সিনেট ভবনের সমনে এসে তারা শিক্ষক সমিতির কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে। সমাবেশে বক্তব্য দেন ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম মাসউদ আখতার, অধ্যাপক  শহীদুল্লাহ, অধ্যাপক জহুরুল ইসলাম।

আরও পড়তে পারেন : এক যুগে রাবির চার অধ্যাপক খুন

রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন : প্রতিবাদ কর্মসূচি অব্যাহত

বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান। ইংরেজি বিভাগের শিক্ষকরা আগামী তিনদিন বিভাগের সব ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেন। এই তিনদিন তারা সিনেট ভবনের সামনে সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন। বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরও পড়তে পারেন :  ২০১৫ সালে এক পয়সাও মুনাফা হয়নি ৭ ব্যাংকের

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের  ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। এছাড়া বিকাল ৫টায় নগরীর সাহেব বাজারের জিরো পয়েন্টে একটি সমাবেশের আয়োজন করেছে শিক্ষক সমিতি।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে সমাবেশ করে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম