রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ৩ ঘণ্টা কর্মবিরতী পালন করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ধর্মঘট পালন করা হয়।
ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগসহ কার্যালয়গুলো বন্ধ ছিল। এ সময়ে কোনও ক্লাস-পরীক্ষা হয়নি।
পরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষক সমিতির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিবুর রহমান।
তিনি বলেন, বিচারহীনতার কারণে রাজশাহীতে বার বার শিক্ষক হত্যার ঘটনা ঘটছে। দ্রুত খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় শিক্ষক সমিতি ফেডারেশন আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
আরও পড়ুন:
ছুটিতেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রাবিতে
/এনএস/এআর/








