জাল ভোট দেওয়ার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১ নং বেলাইচন্ডি ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাবর্বতীপুর ইউএনও তরফদার মাহমুদুর রহমান।
পুলিশ জানায়, সকাল ৯ টার দিকে ওই ইউনিয়নের কৈপুল্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুর ইসলাম রাজার সমর্থকরা প্রবেশ করে জাল ভোট দিচ্ছিল। এসময় তারা প্রায় ৩শটি ব্যালট পেপারে সীল মারে বলে অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হাসিবুর রহমান নোমান।
পরে প্রশাসন বিষয়টির সত্যতা পেয়ে ভোট গ্রহণ স্থগিত করে কেন্দ্রে তালা মেরে দেয়।
দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন বলেন, সত্যতা পাওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশ আসলে ফের ভোট গ্রহণ শুরু হতে পারে।
আরও পড়ুন: সোনাইমুড়ীতে ভোট গ্রহণ চলছে
/এআর/








