চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ছয়টি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থীরা ভোট পেয়েছেন সর্বমোট ৪৪২।
চিরিরবন্দরের ১২টি ইউনিয়নের মধ্যে ৬টিতে চেয়ারম্যান পদে প্রার্থী দেয় জাতীয় পার্টি।
আরও পড়ুন:
লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে মারধর করে লুটের অভিযোগ
ভোটের ফলে দেখা যায়, নশরতপুর ইউনিয়নের জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মান্নান ৪৭ ভোট, সাতনালা ইউনিয়নে মো. মোস্তাফিজুর রহমান ৪৭ , ফতেজংপুর ইউনিয়নে মো. মোহব্বত হোসেন শাহ্ ফকির ৫০, অমরপুর ইউনিয়নে কমল রায় ১৯৮, আউলিয়াপুকুর ইউনিয়নে মো. আছিউর রহমান ৬২, ও আলোকডিহি ইউনিয়নে মো. ওবায়দুল্লাহ্ ৩৮ ভোট পেয়েছেন।
/এমএসএম/এইচকে/








