গাইবান্ধায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি
০৯ মে ২০১৬, ২০:৫৯আপডেট : ০৯ মে ২০১৬, ২১:০৩

গাইবান্ধা জেলা গাইবান্ধায় মেয়েকে ধর্ষণের দায়ে খাজা মিয়া (৪৫) নামে এক বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকালে নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রতনেশ্বর ভট্টাচার্য এ রায় দেন। এসময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।
খাজা মিয়া জেলার সাদুল্লাপুর উপজেলার কিশামত দূর্গাপুর গ্রামের বাসিন্দা।
গাইবান্ধা জজ আদালতের জিআরও শফিকুল ইসলাম জানান, স্ত্রীর সঙ্গে তালাক হওয়ার পর ২০০৮ সালের ১৫ অক্টোবর দিবাগত রাতে খাজা মিয়া তার মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনার পরের দিন ১৬ অক্টোবর সকাল সাড়ে নয়টার দিকে মেয়ের বড় ভাই বাদী হয়ে খাজা মিয়ার বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে খাজা মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমা দেয়। মামলাটির  শুনানিকালে আদালতে ১১ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাসিসট্যান্ট পাবলিক প্রসিকিউটার (এপিপি) আব্দুল্যাহ কনক ও শিউলি বেগম।

আরও পড়ুন: যশোরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম