১০ পাউন্ডের কেক কেটে লালমনিরহাটে বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট
১৩ মে ২০১৬, ১৯:২৭আপডেট : ১৩ মে ২০১৬, ২০:৪২

অনলাইন পত্রিকা বাংলা টিবিউন-এর তৃতীয় বর্ষে পদাপর্ণ ও দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার লালমনিরহাটে মহাধুমধামে পালিত হয়েছে। প্রচণ্ড ঝড় ও বৃষ্টি উপেক্ষা করে এক এক করে আমন্ত্রিত অতিথিরা লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তনে সমবেত হতে থাকেন। ১০ পাউন্ডের কেক কেটে লালমনিরহাটে বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নির্ধারিত কর্মসূচি থাকলেও বৃষ্টি ও ঝড়ের কারণে দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ১১টায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই অতিথিদের উপস্থিতিতে ১০ পাউন্ড ওজনের একটি বিরাট কেক কাটা হয়। লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।এ সময় অন্য আমন্ত্রিত অতিথিরাও কেক কাটা অনুষ্ঠানে যোগ দেন। পরে বৃষ্টি থামলে প্রেসক্লাব চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের শুভযাত্রা করে শহর ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীদের আবারও মিষ্টি মুখ করিয়ে কর্মসূচি শেষ করা হয়।

এসব কর্মসূচি পালনের আগে লালমনিরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদুর রহমান মুকুলের সভাপতিত্বে বাংলা ট্রিবিউন সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন। এছাড়াও আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, সাপ্তাহিক লালমনিরহাট বার্তার প্রকাশক ও সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এস.এম শফিকুল ইসলাম কানু, প্রথম আলোর লালমনিরহাট জেলা প্রতিনিধি কবি আবদুর রব সুজন, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি এস দিলীপ রায়, যমুনা টিভি ও অনলাইন বিডি নিউজটোয়েন্টিফোর ডট কমের জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, লালমনিরহাট সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহবুবুল আলম শাকিব ও বর্ডার গার্ড স্কুল ও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈমা খাতুন মীম প্রমুখ। ১০ পাউন্ডের কেক কেটে লালমনিরহাটে বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মোফাখ্খারুল ইসলাম মজনু, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মাজাহারুল ইসলাম বিপু, ডেইলি নিউজ ইনফো ডট কমের সিনিয়র স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান মানিক, লালমনিরহাট সংবাদপত্র এজেন্ট সাজিদ আলম ও আব্দুল হাকিমসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরাসহ শিক্ষার্থীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, খুব অল্প সময়ের মধ্যে অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউন বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের হৃদয় ছুঁয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশে অনলাইন পত্রিকা জনপ্রিয় হয়ে উঠছে দাবি করে বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে বাংলা ট্রিবিউন আরও এগিয়ে যাবে। এমন প্রত্যাশা ব্যক্ত করে বাংলা ট্রিবিউনের প্রকাশক, সম্পাদক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা জানান।    

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান