নীলফামারির ডোমারে উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের উত্তর কেতকিবাড়ী গোলাবাড়ী গ্রামে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় ছাত্রীর বাবা বিশাদু মামুদসহ (৫২) ৫ জনকে আটক করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার (১৬ মে) রাতে এ ঘটনা ঘটে।
আটক অন্য ব্যক্তিরা হলেন- ছাত্রীর দুলাভাই ফারুক (২৪), বরের চাচা সুমন মিয়া (২৭), বরের বড় ভাই মাহবুব (২৫) ও আয়নাল মিয়া (২৩)। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা প্রত্যেককের কাছ থেকে এক হাজার করে জরিমানাসহ মেয়েটির বাল্য বিয়ে দিবে না মর্মে মুচলেকা নিয়ে সবাইকে ছেড়ে দেন।
মঙ্গলবার সকালে ডোমার থানার এসআই আবু সুফিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দিন রাতে চিলাহাটি সুন্নি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী জহরা খাতুনের (১৩) সঙ্গে জোর করে পাশের দক্ষিণ চাঁদখানা গ্রামের মমিনুল ইসলামের ছেলে মতিয়ার রহমানের (১৭) বিয়ের আয়োজন করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের আদেশে বিয়ে বাড়িতে পুলিশ গেলে বর পালিয়ে যায়।
আরও পড়ুন: তারেক-মিশুক হত্যা মামলার ২৪তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ
/এসএনএইচ/টিএন/আপ-এআর/








