রংপুরে প্রচণ্ড ঝড়ে ৫শ কাঁচা ঘর বিধ্বস্ত, আহত ৪০

রংপুর প্রতিনিধি
১৮ মে ২০১৬, ১২:৩৫আপডেট : ১৮ মে ২০১৬, ১২:৩৫

রংপুর প্রচণ্ড ঝড়ে রংপুরের বদরগজ্ঞ ও মিঠাপুকুর উপজেলায় প্রায় ৫শ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শত শত গাছপালা উপড়ে গেছে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিড়ে যাওয়ায় নগরীর ভিআইপি এলাকা ছাড়া পুরো নগরী এবং ৮ উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ের সময় ঘর চাপা পড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে প্রচণ্ড বেগে ঝড় আঘাত হানে। প্রায় আধা ঘন্টা চলা ঝড়ে রংপুরের বদরগজ্ঞ উপজেলার রামনাথপুর, কালুপাড়া , গোপিনাথপুর, রাধানগর ও দামোদরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। শত শত কাঁচা ঘরবাড়ি বিধস্ত হয়েছে। কয়েকশ গাছ উপড়ে গেছে। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে তার ছিড়ে যাওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এ ব্যাপারে বদরগজ্ঞ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি আবেদা গুলশানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে বলেন এখনও বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্থদের সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। একইভাবে মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায়ও ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে রংপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক স ম আশরাফ আলী জানান  প্রচণ্ড ঝড় ও বর্ষণে জেলার বিভিন্ন এলাকার ভুট্টা ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সঙ্গে দেশের প্রসিদ্ধ হাড়িভাঙ্গা আমের অনেক গাছ উপড়ে যাওয়ায় এবং আম পড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবরে পাওয়া গেছে।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম