নীলফামারীর কিশোরীগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফারুক হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের ফারুক হোসেন একই উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের দলিরাম গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে গাছ কিনতে যায়। সে সময় আলমগীর ও তার স্ত্রী দুলালী বাড়িতে ছিল না। এ সুযোগে তাদের মেয়েকে একা পেয়ে ধর্ষণের চেষ্ঠা চালায় ফারুক।
পরে মেয়েটি চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করে।
আরও পড়ুন: নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
/এনএস/টিএন/








