‘ভোট না পেয়ে’ ৬ পরিবারের বাড়ির রাস্তা বন্ধ করলেন আ. লীগ নেতা

মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট
২৬ মে ২০১৬, ২০:২২আপডেট : ২৬ মে ২০১৬, ২০:২৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরাজি নিজশেখ সুন্দর এলাকায় নৌকার পক্ষে প্রচারণায় অংশ না নেওয়ায় ছয়টি পরিবারের বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসেম তালুকদার ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় তিন দিন ধরে গৃহবন্দি হয়ে আছেন ওই ছয় পরিবারের সদস্যরা। বাড়ির-প্রবেশপথে-ব্যারিকেড

হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরাজি নিজশেখ সুন্দর এলাকার সাখাওয়াত হোসেন, ইউনুস আলী, সুলতান মাহমুদের পরিবারসহ ছয় পরিবার অভিযোগ করেন, ভোটের সময় স্থানীয় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাসেম তালুকদার তার পক্ষে নির্বাচনি প্রচারণায় নামতে চাপ দেন। তারা প্রচারণার কাজে অংশ নিতে অস্বীকৃতি জানান। পরে ভোট না পেয়ে পরাজিত হওয়ার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসেম তালুকদার ও তার সমর্থকরা। এর জের ধরে মঙ্গলবার দুপুর থেকে ছয় পারিবারের চলাচলের একমাত্র রাস্তাটি তারা বন্ধ করে দেন। ফলে তিন দিন ধরে বাড়িতে আটকা পড়ে আছে ওই ছয় পরিবারের সদস্যরা।

আওয়ামী লীগ নেতা হাসেম তালুকদার অভিযোগ অস্বীকার করে পরিবারগুলোর বিরুদ্ধে রাস্তার পাশের গাছ ভেঙে দেওয়ার পাল্টা অভিযোগ এনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওরা গাছ ভেঙে ফেলার কারণে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।’

সানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, লোকজনদের মাধ্যমে জানতে পেরেছি নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট না দেওয়ার কারণে বা কাজ না করার কারণে নাকি রাস্তা বন্ধ করে দিয়েছে। বিষয়টি অমানবিক। বাড়ির রাস্তায় দেওয়া হয়েছে ব্যারিকেড

তিনি হাসেম তালুকদারকে ইঙ্গিত করে বলেন, ‘পারলে আমার রাস্তা বন্ধ করে দিন। সাধারণ মানুষের প্রতি এমন আচরণ থেকে বিরত থাকুন। কিছু করতে হলে আমাকে করুন। ভোটারদের নয়।’

হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বলেন, আমাকে এখন পর্যন্ত কেউ কিছু বলেননি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে সত্যতা পেলে রাস্তা খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম