পরিবার পরিকল্পনা অধিদফতর সমিতির সাবেক মহাসচিব সড়ক দুর্ঘটনায় নিহত

গাইবান্ধা প্রতিনিধি
২৭ মে ২০১৬, ০৮:১৭আপডেট : ২৭ মে ২০১৬, ১১:২৪

জাহাঙ্গীর হোসেন খাঁন (৬৫) বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদফতর সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব মো. জাহাঙ্গীর হোসেন খাঁন (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে। রংপুর-ঢাকা মহাসড়কের রংপুরের পীরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় বুধবার সন্ধ্যার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন খাঁন সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের (সাবেক ইউপি চেয়ারম্যান) মরহুম আইজার রহমান খাঁন ওরফে ধনমামুন খাঁনের ছেলে।
তিনি বাংলাদেশ পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক পরিদর্শক (এফপি), গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাদুল্লাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ জেলা এবং উপজেলার একাধিক সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বুধবার সন্ধ্যার দিকে পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পর হবার সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস জাহাঙ্গীর হোসেনকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

বৃহস্পতিবার বেলা ১১ টায় সাদুল্লাপুর ঈদগাঁ মাঠে তার প্রথম নামাজে জানাজা এবং জোহরের পর গ্রামের বাড়ী কিশামত দশলিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের