পলাশবাড়িতে নির্বাচন পরবর্তী হামলা-ভাঙচুর-লুটপাট, আহত ৩

গাইবান্ধা প্রতিনিধি
২৯ মে ২০১৬, ২৩:১৩আপডেট : ২৯ মে ২০১৬, ২৩:৩০

গাইবান্ধায় নির্বাচনি সহিংসতানির্বাচন পরবর্তী সহিংসতায় গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামে তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ওই গ্রামের স্কুল শিক্ষক প্রভাত কুমার রায়,  রিকশাচালক নিখিল রায় ও শাহিন মিয়ার বাড়িতে এই হামলা চালানো হয়।

এসময় নিখিল রায় ও তার ভাই সুবাশ রায়ের স্ত্রী অনিতা রায় এবং তার আত্মীয় বিনোদিনী রায় আহত হয়েছেন। তারা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

রিকশাচালক নিখিল রায় জানান, হোসেনপুর ইউনিয়নের সদস্য প্রার্থী ডাবলু প্রধান নির্বাচনে পরাজিত হয়ে তার লোকজন নিয়ে এই হামলা চালায়। আগামী ৫ জুন তার মেয়ের বিয়ে, সেই কারণে তিনি বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করেছিলেন। হামলাকারীরা সেই টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এছাড়াও হামলাকারীরা অনিতা ও বিনোদিনীকে মারতে মারতে পরনের শাড়ি ব্লাউজ পর্যন্ত ছিঁড়ে ফেলে।

হামলার শিকার স্কুল শিক্ষক প্রভাত কুমার রায় জানান, হামলাকারীরা পরাজয়ের কারণ হিসেবে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে দায়ী করে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা সহিংসতা চালায়। ঘটনার পর এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।তারা অবিলম্বে এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কেউ মামলা করেনি।

আরও পড়ুন: রাজশাহী থেকে ছুটবে লাল-সবুজ ট্রেন, গতি হবে ১৪০ কিমি

/জেবি/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম