হিলিতে ছোটভাইয়ের বঁটির আঘাতে বড়ভাই নিহত

হিলি প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ১৯:৪১আপডেট : ০৪ জুন ২০১৬, ১৯:৫১

হিলিতে ছোটভাইয়ের বঁটির আঘাতে বড়ভাই নিহত

দিনাজপুরে মদ্যপ অবস্থায় ছোটভাইয়ের স্ত্রীকে মারধর করায় ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার সকালে জেলার হাকিমপুর (হিলি) উপজেলার খাট্টাউছনা গ্রামের হিন্দুপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত বড় ভাইয়ের নাম নৃপেন উড়াও (৪০) এবং ঘাতক ছোট ভাইয়ের নাম সঞ্জিত উড়াও। তারা হাকিমপুর (হিলি) উপজেলার খাটাউছনা এলাকার হিন্দুপাড়া গ্রামের স্বর্গীয় মোল্লা উড়াও এর ছেলে।

হাকিমপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি, তদন্ত) এমরানুল কবির জানান, নৃপেন উড়াও শুক্রবার সকালেও মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মাতলামো করতে থাকে। এর এক পর্যায়ে ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর করতে থাকে। এ সময় তার ছোট ভাই সঞ্জিত উড়াও এগিয়ে এসে তাতে বাধা দেয়। এতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সঞ্জিত উড়াও উঠানে পড়ে থাকা বঁটি দিয়ে নৃপেনের ঘাড়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুরে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে সঞ্জিত উড়াও পলাতক রয়েছে। এই ঘটনায় সঞ্জিত উড়াওকে প্রধান আসামি করে নিহতের বোন রাজু বালা বাদী হয়ে শনিবার দুপুরে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

 /জেবি/টিএন/

আরও পড়তে পারেন : যারা কর দিচ্ছেন তাদের ওপরই চাপ আসবে: আহমেদ রশিদ লালী

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম