গোবিন্দগঞ্জে নির্বাচনি সহিংসতায় আহত সাইদারের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
০৭ জুন ২০১৬, ২১:০৮আপডেট : ০৭ জুন ২০১৬, ২১:১১

গাইবান্ধা জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নির্বাচনি সহিংসতায় আহত সাইদার রহমান (৩৬) মারা গেছেন। মঙ্গলবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি  উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ছবেদ আলীর ছেলে।
গত ৪ জুন ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন চলাকালে উপজেলার ফুলবাড়ী ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সাইদার রহমান গুরুতর আহত হন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ওই ইউনিয়নের সদস্য প্রার্থী দুদু মিয়া (ফুটবল) ও আব্দুর রহিম মিয়ার (ফ্যান) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুদু মিয়ার সমর্থক সাইদার রহমানসহ ৩ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত সাইদার রহমানকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, রংপুর মেডিক্যাল কলেজে হাসাতাল থেকে নিহতের লাশ দুপুরে তার পরিবারের লোকজন গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসেন। এরপর লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে বলেও জানান ওসি মোজাম্মেল হক।

আরও পড়ুন: সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ 

/এসএনএইচ/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের