সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ জুন ২০১৬, ২০:৩২আপডেট : ০৭ জুন ২০১৬, ২০:৩২

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা সিরাজগঞ্জের মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ বাসযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের কোনাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রাকিবুল ইসলাম জানান, নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ৫/৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের কড্ডা ট্রাফিক ফাঁড়ির ইন্সপেক্টর আবেদ আলী জানান, ঢাকা থেকে রাজশাহীগামী দেশ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯৭৩) সঙ্গে মুরগির খাবার বোঝাই ঢাকাগামী অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৬১৮৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ বাস যাত্রী নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তি মারা যান।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানা ও ট্রাফিক পুলিশ এবং দমকল বাহিনীর লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি।

/এমও/টিএন/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে