গাইবান্ধার সাত উপজেলায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে এক জেএমবি সদস্যসহ বিভিন্ন মামলার ৩৮ আসামিকে গ্রেফতার করেছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চকশেবপুর গ্রাম থেকে রবিবার ভোরে মো. আল আমিন (২৫) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জসহ জেলার বিভিন্ন থানায় একাধিক নাশকতার অভিযোগ ও মামলা আছে।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আরও পড়ুন:
জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ যশোরে আটক ৮৪
দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৬৫
/বিটি/








