পুলিশের বিশেষ অভিযানে গাইবান্ধায় সন্দেহভাজন এক জেএমবি সদস্য ও বিএনপি-জামায়াতের তিন কর্মীসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ।
তিনি জানান, এর মধ্যে নাশকতা মামলায় পলাশবাড়ী থানায় বিএনপির এক কর্মী ও সাদুল্লাপুর এবং সুন্দরগঞ্জ থানায় জামায়াতের দুই কর্মী ছাড়াও নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত, চুরি, ছিনতাই, মারপিট, ভাঙচুর ও মাদক মামলায় আরও ২৭ আসামিকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান জানান, উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফারাজিপাড়া গ্রাম থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে মানিক হাক্কানীকে (২২) গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আজম হাক্কানীর ছেলে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাস দমন ও নাশকতার মামলা রয়েছে।
আরও পড়ুন:
এ বছর সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা, সর্বোচ্চ ১৬৫০
/বিটি/








