বিদ্যুৎ গ্রাহকের কাছে চাঁদা দাবির মামলায় ‘লাইনম্যান’ গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
১৬ জুন ২০১৬, ১৯:২২আপডেট : ১৬ জুন ২০১৬, ২০:২৪

গ্রেফতার লালমনিরহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের ‘লাইনম্যান’ জুয়েল ইসলাম (৩৬) নামে এক কর্মচারীকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
লাইনম্যান জুয়েল ইসলাম রংপুর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড তাজহাট এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
লালমনিরহাট পৌরশহরের নয়ারহাট বাজার এলাকার জোবেদ আলী নামে এক বিদ্যুৎ গ্রাহকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির ঘটনায় সদর থানায় মঙ্গলবার (১৪-জুন) দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লালমনিরহাট বিক্রয় ও বিতরণ বিভাগের লাইনম্যান জুয়েল ইসলামের বিরুদ্ধে পৌরশহরের আরও ১৫ জন বিদ্যুৎ ক্রয়কারী গ্রাহক নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগে বিপুল অঙ্কের নগদ টাকা চাঁদা গ্রহণের অভিযোগ করা হয়েছে। ওই ১৫ ব্যক্তির মধ্যে আনোয়ার হোসেনের স্ত্রী উম্মে কুলসুম নামে এক মহিলাকে লাইনম্যান জুয়েল নিজেকে বিদ্যুৎ বিভাগের বড় কর্মকর্তার পরিচয়ে মামলার ভয়ভীতি দেখিয়ে সাড়ে চার হাজার টাকা চাঁদা নেন উল্লেখ করা হয়েছে। একই অভিযোগ অন্যদেরও।

এদিকে মামলার বিবরণ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪-জুন) সকাল ১০টার দিকে লালমনিরহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান জুয়েল হোসেন পৌরশহরের নয়ারহাট এলাকার বাসিন্দা জোবেদ আলীর বাড়িতে যান।

জোবেদ আলীর স্ত্রী তনু বেগমের(২২) উপস্থিতিতে জুয়েল তাকে বলেন, ‘আপনার মিটারের লক খোলা। দ্রুত আমাকে ২০ হাজার টাকা দেন। তা না হলে আপনার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা হবে।’

এসময় মামলার বাদী তনুর নানা মোস্তাক আহম্মেদ তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত দেখতে পেয়ে এ ঘটনার বিষয়ে বিস্তারিত জানালে অপরাধ আমলযোগ্য হওয়ায়  ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে সদর থানায় মামলা দায়ের করা হয়।

লালমনিরহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসনাত জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাইনম্যান জুয়েল হোসেনের বিরুদ্ধে সদর থানার মামলার বিচার আদালতেই চলবে। তাকে ইতোমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ১৫ গ্রাহকের অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদনের পাওয়ার পর লাইনম্যান জুয়েলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) আল মাহমুদ বলেন, বুধবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের নির্দেশে লাইনম্যান জুয়েল হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

/এআর/টিএন/

আপ: এইচকে

আরও পড়ুন: ঈদগড়ে হোমিও চিকিৎসককে গুলি করে হত্যা

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম