দুদকের মামলায় দেড় বছর পর কালীগঞ্জের সাবেক পিআইও গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
১৬ জুন ২০১৬, ২১:৩৬আপডেট : ১৬ জুন ২০১৬, ২১:৩৯

গ্রেফতারের প্রতীকী ছবি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নভেন্দু নারায়ণ চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় দেড় বছর পর গ্রেফতার করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে রংপুর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে ওইদিন রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়।
এদিকে আদালত সূত্রে জানা গেছে, আসামি নভেন্দু নারায়ণকে রংপুর জেলা কারাগার থেকে লালমনিরহাট জেলা কারাগারে আনার জন্য লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফাজ উদ্দিন বৃহস্পতিবার প্রডাকশন ওয়ারেন্ট (পিডব্লিউ)জারি করেছেন।  
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নভেন্দু নারায়ণ দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সুজাপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে নওগাঁ জেলার আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, কালীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নভেন্দু নারায়ণ, তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ও কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমানের যোগসাজসে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার করে অস্তিত্বহীন ৪০টি ভুয়া প্রকল্পের বিপরীতে ১০০ টন জিআর চাল উত্তোলন করে আত্মসাৎ করেন। দুদকের তদন্তে সরকারি জিআর চাল আত্মসাতের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় রংপুর সমন্বিত কার্যালয়ের (দুদক) সহকারী পরিচালক মো. জাকারিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এরমধ্যে কাকিনা ইউনিয়নের ৫টি ও তুষভাণ্ডার ইউনিয়নের ১৪টি মামলা পৃথকভাবে দায়ের করা হলেও ১৯টি মামলায় আসামি করা হয়েছে নভেন্দু নারায়ণকে। এর মধ্যে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও তুষভাণ্ডার ইউনিয়ন

পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহম্মেদের সঙ্গে  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে তিনি ১৪টি মামলার আসামি এবং কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানের সঙ্গে তিনি ৫টি মামলার আসামি।তবে কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান মারা গেছেন। অন্যদিকে, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহম্মেদ লালমনিরহাট-২ আসনের (কালীগঞ্জ-আদিতমারী) সংসদ সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের আপন ছোট ভাই হওয়ায় এ মামলায় তাকে গ্রেফতার করা হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

রংপুর সমন্বিত দুর্নীতি দমন কার্যালয়ের সহকারী পরিচালক (তদন্ত কর্মকর্তা) আমিরুল ইসলাম বলেন, নভেন্দুকে রংপুর কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আগামী ২০ জুন সোমবার লালমনিরহাট চিফ জুডিশিয়াল আদালতে তাকে হাজির করে অন্য ১৮টি মামলায় গ্রেফতারের জন্য আবেদন করা হবে।

লালমনিরহাট দুদক আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মশিউর রহমান জানান, দুর্নীতি দমন কমিশনের রংপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকারিয়া বাদী হয়ে বিগত ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এসব মামলা করেন।

/এআর/টিএন/

আপ: এইচকে

আরও পড়ুন: ঈদগড়ে হোমিও চিকিৎসককে গুলি করে হত্যা

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী