লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিজিবির হাতে আটক জুয়েল হক (২২) নামে এক ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেওয়া হয়। ওই সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিক কৃষক জুয়েলকে আহত অবস্থায় উদ্ধার করে বিজিবি। পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিএসএফের কাছে ফেরত দেয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, ভারতের কুচবিহার জেলার সিতাই থানার চরখানা এলাকার গ্রিধারী এলাকার মৃত ছবেদ আলীর ছেলে জুয়েল হক। তিনি দুর্গাপুর সীমান্তে বাংলাদেশের ভেতরে আহত অবস্থায় ঘোরাফেরা করার সময় বিজিবির টহলরত সদস্যরা তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে। ভারতীয় নাগরিক নিশ্চিত হওয়ার পর কোচবিহার-১০১ বিএসএফ ব্যাটালিয়নের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।
লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী বলেন, ভারতীয় কৃষক জুয়েল হককে বিএসএফের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
মুকুলের স্ত্রীর বড় ভাই এবিটি নেতা মুজিবুর ঢাকায় গ্রেফতার হন এপ্রিলে
/বিটি/








