গৃহবধূ ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি
২২ জুন ২০১৬, ০৬:৩৬আপডেট : ২২ জুন ২০১৬, ০৬:৪১

আইন-আদালত গাইবান্ধায় গৃহবধূকে ধর্ষণ মামলায় দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে  ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এই রায় দেন।  
দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে পালাতক আছেন।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবু আহম্মেদ আবদুল্লাহ কনক জানান, এক গৃহবধূকে ১৯৯৭ সালের অক্টোবর মাসে প্রতিবেশি দেলোয়ার হোসেন জোর পূর্বক ধর্ষণ করেন। এই অভিযোগ এনে গৃহবধূ বাদী হয়ে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে সম্প্রতি থানা পুলিশ আদালত চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। তিনি আরও জানান, আদালতের বিচারক মামলার সকল সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর দোলোয়ার হোসেনের বিরুদ্ধে এই রায় প্রদান করেন। আসামি গ্রেফতারের দিন থেকে এই সাজার মেয়াদ শুরু হবে। 

আরও পড়তে পারেন: আড়ালেই থেকে যাচ্ছে ‘ক্রসফায়ারে’র মূল গল্প

/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম