এক দিনেই তিস্তার বন্যা পরিস্থিতির উন্নতি

নীলফামারী প্রতিনিধি
২৪ জুন ২০১৬, ১৪:৫১আপডেট : ২৪ জুন ২০১৬, ১৪:৫২

তিস্তা ব্যারেজ

তিস্তার ডালিয়া পয়েন্টে বৃহস্পতিবার পানি বিপদ সীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সেই পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি যায়। এতে নীলফামারী ও রংপুর এলাকায় ডালিয়া পয়েন্টে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র  জানায়, শুক্রবার সকাল ৭টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। তবে বিকালে পানি আরও কমে যাওয়ার সম্ভবনা রয়েছে।

এদিকে নীলফামারী, রংপুর ও লালমনিরহাট অববাহিকার চর এলাকার বিভিন্ন গ্রামের ২০ হাজার পরিবার বন্যা কবলিত হয়ে পড়ে। বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বন্যাকবলিত মানুষজন বাড়ি ফিরতে শুরু করেছে।

এক সূত্র জানায়, ৩৬ ঘণ্টা আগে বুধবার (২২ জুন) সকাল ৬টা থেকে ওই পয়েন্টে বিপদ সীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। ফলে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইজ গেইট খুলে দিতে বাধ্য হয়েছিল পানি উন্নয়ন বোর্ড।

/এনএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম