নীলফামারীতে ১২ ইউপি সদস্যের স্বেচ্ছায় পদত্যাগ

নীলফামারী প্রতিনিধি
৩০ জুন ২০১৬, ০৭:১৮আপডেট : ৩০ জুন ২০১৬, ০৭:২০

নীলফামারী কারাগারে আটক নীলফামারীর জলঢাকা উপজেলা কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনকে  মুক্তি না দেওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ঐ ইউনিয়ন পরিষদের ১২ ইউপি সদস্য। বুধবার দুপুরে একযোগে পদত্যাগ করে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন। এতে এবারের ঈদে ওই ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ অনিশ্চিয়তার মুখে পড়েছে।
ইউপি সদস্য আবুল কাশেমসহ ১২ সদস্য স্বেচ্ছায় পদত্যাগ পত্রে বলেন, জলঢাকা উপজেলার আওয়ামী লীগের দফতর সম্পাদক সোহরাব হোসেন তুহিন  জনগণের ভোটে পর পর তিনবার কাঁঠালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। চলতি বছরের ১৪ জুন একটি মিথ্যা মামলায় থানা পুলিশ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে নিয়ে যায়। এখন তাকে কারাগারে বন্দি রাখা হয়েছে। আটকের পরের দিন থেকে চেয়ারম্যানের জামিনের জন্য কয়েকবার আইনজীবীদের মাধ্যমে আদালতে আবেদন করা  হলেও আদালত তা নামঞ্জুর করেন। এতে ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা যেমন বাধাগ্রস্ত হচ্ছে তেমনি নাগরিকগণও তার সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই কারাগারে বন্দি চেয়ারম্যানকে মুক্তি না দেওয়া এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যার মামলার জন্য আমরা ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য স্বেচ্ছায় একযোগে পদত্যাগ পত্র জমা দিয়েছি।

তবে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের কাজে ঢাকায় থাকায় ওই পত্র গ্রহণ করেন দফতরের সহকারী।

এ বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্র্তা হাসান হাবিব বাংলা ট্রিবিউনকে জানান, আমি দফতরের কাজে ঢাকায় অবস্থান করছি। ইউপি সদস্যদের পদত্যাগের খবরটি আমার জানা নেই।আপনার মাধমে শুনতে পেলাম।

উল্লেখ্য, ১২ জুন দুপুরে  কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন ১৫ থেকে ২০জন লোক নিয়ে জলঢাকা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্র্মকর্তার  দফতরে হামলা চালিয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদ্দেকুজ্জামান ও দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর করে।

এ ঘটনায় ১৩ জুন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামান বাদী হয়ে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ১৪ জুন রাতে চেয়ারম্যান তুহিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর থেকে তিনি জেলা কারাগারে হাজতবাস করছেন। তার জামিনের জন্য তিন দফায় আদালতে আবেদন করা হলে আদালত তা খারিজ করে দেয়।

 আরও পড়ুন: নরসিংদীতে ৩০ লাখ টাকার হেরোইনসহ দু’জন আটক

/এআর/



সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম