ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মিষ্টি বিনিময়

হিলি প্রতিনিধি
০৭ জুলাই ২০১৬, ১৮:০২আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৮:০৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একে অপররের মধ্যে মিষ্টি বিনিময় করেছে। এসময় তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে। ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মিষ্টি বিনিময়

বৃহস্পতিবার দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ভরত সিং একে অপরের মাঝে মিষ্টি বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানান।

বিজিবি, দিনাজপুর সেক্টর কমান্ডারের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি ও জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের পতিরাম ৭৫ ও ১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ক এবং বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডারের কাছে  বিজিবির পক্ষ থেকে মিষ্টি উপহার দেওয়া হয়।

অপরদিকে বিএসএফ পতিরাম ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার ও ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে বিজিবি হিলি বিওপি ও বাসুদেবপুর ক্যাম্প কমান্ডারের কাছে  মিষ্টি উপহার দেয়।

এসময় সেখানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের সহকারী কমান্ডার মনোজ কুমার, বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার হাবিলদার হারুন, আলমগীর হোসেনসহ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ভারত সিং জানান, প্রতিবছর ঈদ ও দিওয়ালিসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফের মাঝে মিষ্টি বিনিময় করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা একে অপরের মাঝে মিষ্টি বিনিময় করেছি ও ঈদের শুভেচ্ছা জানিয়েছি। দুই বাহিনীর মধ্যে সুসম্পর্ক যেন অব্যাহত থাকে সে আশাবাদ ব্যক্ত করছি।

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম জানান, দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময়কে আমরা খুব সুনজরে দেখছি। এর আগেও আমাদের সুসম্পর্ক ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

আরও পড়ুন: শোলাকিয়ায় বোমা হামলায় পুলিশসহ নিহত ৪, আহত ১২

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম