লালমনিরহাটের সিপিবি সভাপতি সিরাজুল খান আর নেই

লালমনিরহাট প্রতিনিধি
০৯ জুলাই ২০১৬, ১৮:১৩আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৮:১৩

Lalmonirhat CPB President Dead News_Moazzem hossain_09-07-2016222

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খান আর নেই। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি.........রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঈদের কয়েক দিন আগ থেকে তিনি ডায়াবেটিকস, কিডনি ও ফুসফুসের রোগসহ শরীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। প্রথমে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক ও জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকায় হাসপাতালের বকেয়া টাকা পরিশোধ করা সম্ভব না হওয়ায় তার মরদেহ নিজ এলাকায় নিতে বিলম্ব হচ্ছে। তবে রবিবার তার মরদেহ নিজ বাড়ি লালমনিরহাট সদর উপজেলার শেখ রাসেল স্টেডিয়াম রোডে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজ। মরহুমের নামাজে জানাজা ও দাফনের দিনক্ষণ পরে জানানো হবে।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়াও লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু ও সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল স্থানীয় সাংবাদিকদের পক্ষে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 /জেবি/

আরও পড়তে পারেন : বগুড়ায় বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম