হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৩৩ কোটি টাকা

হিলি প্রতিনিধি
২০ জুলাই ২০১৬, ২৩:১২আপডেট : ২০ জুলাই ২০১৬, ২৩:২৬

হিলি শুল্ক স্টেশন গেল অর্থবছরে (২০১৫-১৬) দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে ৩৩ কোটি ৫১ লাখ ৮৯ হাজার ৪০ টাকা। ওই অর্থবছরে হিলি থেকে ১১০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।বিপরীতে আদায় হয়েছে মাত্র ৭৬ কোটি ৪৮ লাখ ১০ হাজার ৯৬০ টাকা।
হিলি স্থলবন্দর শুল্কস্টেশন কর্তৃপক্ষের দাবি,আমদানি কম হওয়ায় এবং লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করায় তা পূরণ হয়নি। তবে ব্যবসায়ীদের অভিযোগ, ট্রাকের চাকা অনুযায়ী শুল্ক নির্ধারণ ও পণ্যের মূল্য বাড়িয়ে শুল্কায়ন করা এ বন্দর দিয়ে আমদানি কমেছে । ফলে রাজস্ব আদায়ও কম হয়েছে।
জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় ২০১৫-১৬ অর্থবছরে লক্ষ্যমাত্রা কমিয়ে ৩৩ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়। পরে রাজস্ব আদায় বাড়ায় গত বছরের মার্চে এ লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১১০ কোটি টাকা করে এনবিআর। কিন্তু অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জিত হলেও মার্চ থেকে জুন পর্যন্ত তা অর্জিত হয়নি।
জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরের জুলাইয়ে এই স্থলবন্দর থেকে ১ কোটি ১৩ লাখ ৮৩ হাজার টাকার রাজস্বের বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ১৩ লাখ ৮৩ হাজার টাকা, আগস্টে ৫ কোটি ২৪ লাখ ৩ হাজার টাকার বিপরীতে আদায় হয়েছে ৫ কোটি ২৪ লাখ ৩ হাজার টাকা, সেপ্টেম্বরে ৬ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার টাকার বিপরীতে আদায় হয়েছে ৬ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার টাকা, অক্টোবরে ১০ কোটি ১৫ লাখ ৮৯ হাজার টাকার বিপরীতে আদায় হয়েছে ১০ কোটি ১৫ লাখ ৮৯ হাজার টাকা, নভেম্বরে ৯ কোটি ৬৬ লাখ ২১ হাজার টাকার বিপরীতে আদায় হয়েছে ৯ কোটি ৬৬ লাখ ২১ হাজার টাকা, ডিসেম্বরে ২ কোটি ৮০ লাখ ৪৮ হাজার টাকার বিপরীতে আদায় হয়েছে ২ কোটি ৮০ লাখ ৪৮ হাজার টাকা।

আর জানুয়ারিতে ৯ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকার বিপরীতে আদায় হয়েছে ৯ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা, ফেব্রুয়ারিতে ৪ কোটি ২৭ লাখ ২ হাজার টাকার বিপরীতে আদায় হয়েছে ৪ কোটি ২৭ লাখ ২ হাজার টাকা, মার্চে ১৫ কোটি ১৫ লাখ টাকার বিপরীতে আদায় ৪ কোটি ৪০ লাখ ৮৯ হাজার টাকা, এপ্রিলে ১৫ কোটি ১৬ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ৭ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকা, মে মাসে ১৫ কোটি ১৫ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ৭ কোটি ২৭ লাখ ৯২ হাজার টাকা এবং জুনে ১৫ কোটি ১৫ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ৭ কোটি ৮৮ লাখ ৭৮ হাজার ৯৬০ টাকা।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মো. আমিনুল ইসলাম জানান, হিলি বন্দরে একটি সড়ক হওয়ায় আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হয়। বন্দরের ভেতর থেকে ভারতীয় খালি ট্রাকগুলো বের হতে সকাল থেকে দুপুর পর্যন্ত সময় লেগে যায়। খালি ট্রাক যাওয়ার পরে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। এরপর দু’দেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চালু থাকার সময় নির্ধারণ হয়েছে। দুপুর থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ার পরে বন্দরের একটি মাত্র সড়কে পণ্যজট সৃষ্টি হয়। আর বেশি পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে না পারায় রাজস্ব আহরণ কম হয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রেজা শাহীন বাংলা ট্রিবিউনকে বলেন, পণ্য আমদানির ক্ষেত্রে গাড়ির চাকা অনুযায়ী শুল্ক নির্ধারণ করায় আমদানি কমেছে। এছাড়া শুল্কযুক্ত বাণিজ্যিক পণ্য আমদানির ক্ষেত্রে পণ্যের মান বিবেচনা না করে বিভিন্ন স্থলবন্দরের উচ্চতর রেফারেন্স অনুযায়ী শুল্ক নির্ধারণ করায় আমদানিকাররা এ বন্দর ব্যবহারে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে আমদানি কমায় রাজস্বও কমেছে।

হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা সুবাশ চন্দ্র কুন্ডু বাংলা ট্রিবিউনকে জানান, এ বন্দর দিয়ে খাদ্যদ্রব্য পেঁয়াজ, চাল, গম, ভুট্টা, খৈল, ভুষি জাতীয় পণ্যই বেশি আমদানি হয়। কিন্তু এসব পণ্যে তেমন শুল্কারোপ করা হয় না। ফলে রাজস্ব আদায় কম হয়।

তিনি আরও বলেন, তবে বর্তমানে এ বন্দর দিয়ে পাথর আমদানি বাড়ায় রাজস্ব আহরণও কিছুটা বেড়েছে। বেশি শুল্কযুক্ত পণ্যের আমদানি বাড়ানো গেলে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও জানান তিনি।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক