যৌথবাহিনীর ৫ ঘণ্টার বিশেষ অভিযানে পরিত্যক্ত সাত অস্ত্র উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
২২ জুলাই ২০১৬, ২২:৫৫আপডেট : ২২ জুলাই ২০১৬, ২২:৫৫

গাইবান্ধার যমুনা নদীর দুর্গম চর ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি, খঞ্চাপাড়া, বাগবাড়ি ও গাবগাছি গ্রামে জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শুক্রবার গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদের নেতৃত্বে বিজিবি, র‌্যাব ও পুলিশের ১২০ সদস্য এই অভিযানে অংশ নেয়।

জঙ্গিবিরোধী বিশেষ অভিযান পাঁচ ঘণ্টাব্যাপী (ভোর পাঁচটা থেকে সকাল দশটা) চলা এই বিশেষ অভিযানে ওইসব চর থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি সামুরাই, চারটি রামদা ও একটি চাকু উদ্ধার করা হয়। ফুলছড়ি থানার ওসি খায়রুল বাশার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে জঙ্গিদের কোনও আস্তানার সন্ধান পাওয়া যায়নি। কাউকে গ্রেফতার করাও সম্ভব হয়নি।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন অভিযান শেষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফুলছড়ি থানায় ফিরে সাংবাদিকদের বলেন, দীর্ঘসময় জঙ্গিবিরোধী অভিযানের কারণে এলাকায় জনসচেতনতা তৈরি হয়েছে। এছাড়া অভিযানে এলাকার নিখোঁজ ব্যক্তিদের তথ্যও সন্ধান করা হয়েছে।

যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা অস্ত্র এর আগে, পার্শ্ববর্তী বগুড়া জেলার সারিয়াকান্দি ও গাইবান্ধার সাঘাটা উপজেলার দুর্গম চরে যৌথবাহিনী জঙ্গিবিরোধী অভিযান চালায়। ওই দুটি স্থানে অভিযানের সময় ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলের বিভিন্ন স্থানে জঙ্গিরা আশ্রয় নিয়েছে বলে পুলিশের কাছে তথ্য আসে। সেই তথ্যের ভিত্তিতেই শুক্রবার এসব চরে অভিযান পরিচালনা করা হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম