পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. আইয়ূব আলীকে গ্রেফতার করেছে পঞ্চগড় থানা পুলিশ। শুক্রবার বিকালে সদর উপজেলার সাতমেরা গোয়ালঝাড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় থানার উপ-পরিদর্শক শামিদউল্লাহর নেতৃত্বে একদল পুলিশ জুমার নামাজ শেষে গোয়ালঝাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, আইয়ূব আলীর বিরুদ্ধে পঞ্চগড় থানায় সন্ত্রাস ও নাশকতার পাঁচটি মামলা রয়েছে। সে এসব মামলার পলাতক আসামি।
আরও পড়ুন: সাভারে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
/এআর/








