পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলে এক বছর পূর্তি উৎসব পালিত

পঞ্চগড় প্রতিনিধি
০১ আগস্ট ২০১৬, ১০:৩১আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১০:৩৭

বিলপ্ত ছিট মহলে এক বছর পূর্তি উৎসব বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড় জেলার বিলুপ্ত ৩৬টি ছিটমহলে এক বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল পুষ্পাঞ্জলী অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য বিজয় র‌্যালি, আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অন্যতম।

রাত ১২টা ১ মিনিটে জেলার সদর উপজেলার গাড়াতি (ছিট এলাকা) মফিজার রহমান কলেজ মাঠে নির্মিত শহীদ মিনারের বেদিতে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়।

পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম মমিন, হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি বাংলাদেশ ইউনিটের নেতা মো. মফিজার রহমানসহ কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

দিনটিকে স্মরণীয় করে রাখতে সর্বস্তরের মানুষ আতশবাজি জ্বালিয়ে আনন্দ উৎসব করেন।  সোমবার সকালে মফিজার রহমান কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার লায়লা মুনতাজেরী দীনা। এর পর কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালি গ্রামের বিভিন্ন মেঠো পথ প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। এরপর শুরু হয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

/এপিএইচ/ আপ-বিটি/

আরও পড়ুন:
দাশিয়ারছড়া এখন শুধুই উন্নয়নের গল্প

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম